সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মৃত্যুশয্যায় বৃদ্ধের ইসলাম গ্রহণের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: হাসপাতালে বেডে মৃত্যুশয্যায় ৭৫ বছর বয়সী বাবা ছেলের কাছে কালেমায়ে শাহাদাত পাঠ করছে। ঘটনাটি জার্মানির কোন এক হাসপাতালে। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়। খবর খালিজ টাইমস-এর।

খবরে বলা হয়, ৭৫ বছর বয়সী এক জার্মান বৃদ্ধ মৃত্যুর মুখোমুখি হয়ে ইসলাম গ্রহণ করলেন। বৃদ্ধের মুসলিম সন্তান তাকে কালামায়ে শাহাদাত পাঠ করিয়ে মুসলিম বানান।

তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে বয়োবৃদ্ধ এক ব্যক্তি অন্য একজনের সাহায্যে কালেমায়ে শাহাদাত পাঠ করছেন। ওই ব্যক্তি অন্য একজনের সাথে সাথে ‘আশ্‌হাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু ...’ পাঠ করছেন।

বৃদ্ধের কালিমা পাঠ করার পর সাথে থাকা লোকটি তার কানে আজান দিচ্ছেন।

এবাউট ইসলাম বলছে, কেউ সঠিক তথ্য দিতে পারছেন না যে ভিডিওটি কোথায় ধারণ করা। কেউ কেউ বলছে, যে ব্যক্তি তাকে কালিমা পাঠ করাচ্ছেন সে তারই মুসলিম সন্তান।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে যাওয়ার পর হাজারো দর্শক ভিডিওটি দেখেন এবং বৃদ্ধকে আখেরাতের জীবনের জন্য শুভকামনা জানান।

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ