সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

প্রবল বাতাসে উড়লো 'কাবার গিলাফ' (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

মক্কায় প্রবল বাতাসের ফলে পবিত্র কাবা ঘরের গিলাফ (কিসওয়া) উড়ে বেশ খানিকটা উপরে উঠে যায়। রোববার (১৯ আগস্ট)  পবিত্র মক্কা নগরীতে  আকস্মিক ধূলিঝড়ের কারণে এ গিলাফ উড়ে যায় বলে আল আরাবিয়া জানিয়েছে।

সাধারণত ৯ জিলহজ আলাফার দিনে কাবা ঘরের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ লাগানো হয়ে থাকে। সে হিসেবে আজ গিলাফ পরিবর্তন করা হবে।

প্রসঙ্গত, কাবাকে আবৃত করে রাখা কাপড়টিকে বলে কিসওয়া বা গিলাফ। কাবা শরিফের দরজা ও বাইরের গিলাফ দুটোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি করা হয়। প্রতিবছর দুটি করে (একটি সতর্কতামূলক) গিলাফ তৈরি করা হয়। হাতে তৈরি করতে সময় লাগে আট থেকে নয় মাস। অন্যটি মেশিনে মাত্র এক মাসে তৈরি করা হয়।

উল্লেখ্য,  রোববার  পবিত্র মক্কা নগরীতে  আকস্মিক ধূলিঝড় ও বৃষ্টি শুরু হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬.৫০ মিনিটে শুরু হওয়া ধূলিঝড় রাত প্রায় ১০ টা ৩০ মিনিটের দিকে থেমে যায়।

ভিডিওতে দেখুন কাবার গিলাফ উড়ে যাওয়ার দৃশ্য ...

https://twitter.com/twitter/statuses/1031232820130263040

সূত্র: আল আরাবিয়া।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ