মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

প্রধানমন্ত্রীকে এসএমএস পাঠিয়ে কুরবানির গরু পেলো হিজড়ারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএমএস পেয়ে জামালপুর সদরের হিজড়া সম্প্রদায়কে কোরবানির জন্য একটি গরু উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক  সোমবার তাদের কাছে এই গরু হস্তান্তর করেন।

ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান।

এসএমএস-দাতা বলেন, তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী প্রধানমন্ত্রীর কাছে ঈদে কোরবানি দেয়ার জন্য একটি গরু চেয়েছেন।

এসএমএস দেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে ময়ূরীর ফোন নম্বরে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।

একান্ত সচিব ওই নাম্বারে ফোন করে জানতে পারেন, ময়ূরী জামালপুর সদরে হিজড়া পল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিকভাবে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন।

জেলা প্রশাসক দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে এক লাখ টাকা দামের একটি গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ