বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পাকিস্তান মার্কিন নীতি মেনে চলতে বাধ্য নয়: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ মার্কিন নীতি মেনে চলতে বাধ্য নয় এবং ওয়াশিংটনের উচিত ইসলামবাদকে বন্ধু মনে করা ভৃত্য নয়।

তিনি বৃহস্পতিবার বিকেলে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের বিষয়ে তার সরকারের নীতি ব্যাখ্যা করতে গিয়ে একথা বলেন। খবর পার্সটুডের।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং আফগানিস্তান থেকে শান্তিপূর্ণ উপায়ে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে পাকিস্তানের সহযোগিতার মুখাপেক্ষী যুক্তরাষ্ট্র। এ অবস্থায় পাকিস্তানকে নিজের ভৃত্য মনে করলে ওয়াশিংটন ইসলামাবাদের সহযোগিতা পাবে না।

সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানের প্রায় আট হাজার কোটি ডলারের ক্ষতি হলেও আমেরিকা ইসলামাবাদকে মাত্র দুই হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টেলিফোন করে ইমরান খানের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা পর পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এ বক্তব্য দিলেন। টেলিফোনালাপে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন পম্পেও।

মার্কিন সরকার সম্প্রতি পাকিস্তানের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে ইসলামাবাদের প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিলের পক্ষ থেকে সহযোগিতা বন্ধ করে দেয়ার লক্ষ্যেও কাজ করছে ওয়াশিংটন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

কেরালা বন্যা: মসজিদে আশ্রয় পেল হিন্দুরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ