শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ সালতানাত ওমান কেন্দ্রীয় কমিটির কাউন্সিল গত ২৩শে আগষ্ট মাস্কাটস্থ মাতরাহ সিটির স্থানীয় এক মসজিদে সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে ওমান কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সবকটি জেলা কমিটির সভাপতি, সেক্রেটারী এবং সাংগঠনিক সম্পাদকগণ ডেলিগেট (ভোটার) হিসেবে উপস্থিত ছিলেন।

বিগত সেশনের কার্যক্রম এবং হিসাব নিকাশ নিয়ে সেক্রেটারী জেনারেল মাওলানা মীর আহমদ মিরুর বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে শুরু হয় কমিটি গঠন প্রক্রিয়া।

মাওলানা সাবের আহমদ সভাপতি এবং মিজানুর রহমান সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন।

বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা পূর্বক মজলিশে শূরার সভাপতি, ওমানের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইউসুফ মোল্লাকে কাউন্সিল অধিবেশনের সভাপিত এবং আমিরে ফয়সল করে আগত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

উপস্থিত বিপুল সংখ্যক দায়িত্বশীলদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সাবেক সভাপতি মাওলানা সাবের অাহমদ পুনরায় সভাপতি, সাবেক যুগ্ম সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান সেক্রেটারী জেনারেল, সাবেক সেক্রেটারী মাওলানা মীর আহমদ মিরু সিনিয়র সহ সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবাইদুল করিম সাংগঠনিক সম্পাদক, মাওলানা মীর হোসেন সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

এছাড়াও মাওলানা ইরফানুল হক চৌধুরী, হাজী ইউসুফ মোল্লা, মাওলানা আব্দুল হক, হাফেজ আব্দুল্লাহ সহসভাপতি এবং আলহাজ্ব শেখ মুহাম্মদ সেলিম উদ্দিন যুগ্ম সেক্রেটারী, মাওলানা সাইফুল ইসলাম এবং মাওলানা ইব্রাহিম সহসেক্রেটারী নির্বাচিত করে ভোটাররা।

পরবর্তীতে সময় সংকুলান না হওয়ায় আগামী ২৮ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত দায়ীত্বশীলদের জিম্মাদারি দিয়ে কাউন্সিল সমাপ্তি ঘোষণা করা হয়।

কাউন্সিল পরবর্তী ঈদ পূনর্মিলনী সম্মেলন নবনির্বাচিত সভাপতি মাওলানা সাবের আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, হাজী ইউসুফ মোল্লা, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাওলানা মীর আহমদ মিরু, মাওলানা ওবাইদুল করিম প্রমূখ।

সবশেষে ইসলাম, দেশ, জাতী ও বিশ্বমুসলিমের কল্যাণ কমনা করে মোনাজাত এবং নৈশভোজের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি করা হয়।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ