বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলা ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফি বিন মর্তুজা।

সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। আঙুলের অস্ত্রোপচার নিয়ে দ্বিধাদন্দ্ব থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার আরিফুল হক। বাদ পড়েছেন সাব্বির রহমান এবং এনামুল হক বিজয়।

যারা আছেন স্কোয়াডে: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল খান, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি-

১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা – দুবাই

১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই

১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান – আবুধাবি

১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই

১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান – দুবাই

২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি

সুপার ফোর পর্ব-

২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-বি রানার্সআপ

২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ-এ রানার্সআপ

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-বি বিজয়ী

২৫ সেপ্টম্বর– গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-এ রানার্সআপ

২৬ সেপ্টেম্বর- গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ-বি রানার্সআপ

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ