শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

যে ৫টি স্বাস্থ্য পরীক্ষা নারীদের অবশ্যই করা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা লুকিয়ে থাকলে প্রথমেই সেটা খুঁজে পাওয়ার দরকারি উপায় হল স্বাস্থ্য পরীক্ষা। জীবনের নানা পর্যায়ে স্বাস্থ্য ভালো থাকার জন্য রোগ সম্পর্কে আগে থেকেই জেনে নেয়াটা বুদ্ধিমানের কাজ।

নারীদের স্বাস্থ সম্পর্কে সচেতন থাকা একটি পরিবারের জন্য জরুরি যেমন জরুরি পুরুষদের। তাই তাদের স্বাস্থ সম্পর্কে আজ আলোচনা করবো। তাদের সুস্থতার ক্ষেত্রে কিছু টেস্ট অবশ্যই জরুরি।

রক্তচাপ ও কোলেস্টেরল
অধিক কোলেস্টেরল কিংবা রক্তচাপ, মহিলাদের স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ২০ বছরের বেশি বয়সের নারীদের অবশ্যই বছরে কমপক্ষে দুইবার রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা করা উচিৎ।

যৌনমিলনের দ্বারা বাহিত সংক্রমণ
যৌনমিলনের দ্বারা বাহিত রোগ যেকোনও নারীর হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর বরাতে জানা যায়, যারা নিয়মিত দাম্পত্য সম্পর্ক যাপন করেন তাদের প্রতি বছর গনোরিয়া ও চামেডিয়া পরীক্ষা করে দেখা উচিত।

ডায়াবেটিস
সেন্টার ফর ডায়াবেটিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন ৪৫ বছরের বেশী বয়সের মহিলাদের ডায়াবেটিসের পরীক্ষার সুপারিশ করেছে।

বিশেষ করে যাদের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস আছে অথবা ওজন বেশী এমন নারীরা কমবয়সী হলেও নিয়মিত এ পরীক্ষাটি করা উচিত।

হাড়ের ক্ষয়
মেরুদণ্ড বা নিতম্বের হাড়ের ক্ষয় মাপা এবং অস্টিওপোরোসিস রোগ নির্ণয়ের জন্য ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পটিওমেট্রি অথবা স্ট্যান্ডার্ড বোন ডেনসিটি পরীক্ষা করা হয়।

হাড়ের ঘনত্ব বেড়ে গেলে হাড় ভাঙার ঝুঁকি বেড়ে যায়। ৬০ বছর ও তার থেকে বেশী বয়সের নারীদের হাড়ের ঘনত্বের পরীক্ষা করা উচিৎ।

স্তন ক্যানসার
৪০ বছর ও তার থেকে বেশী বয়সী মহিলাদের স্তন ক্যান্সার সম্পর্কে অবশ্যই ধারণা থাকা দরকার, কারণ এটা বয়স বাড়ার সাথে হতে পারে।

মেমোগ্রাম করানোটা দরকার যেহেতু এতে স্তন ক্যান্সারের প্রবণতা হবার সম্ভাবনা বোঝা যায়। মেমোগ্রাম হল স্তনের এক্সরে এবং স্তন ক্যান্সারের প্রাথমিক ধাপ বোঝার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর।

গবেষণা দেখিয়েছে, যে ৪০ বছরের বেশী বয়সী মহিলাদের ক্ষেত্রে মেমোগ্রাম স্ক্রিনিং স্তনের ক্যান্সারের কারণে মৃত্যুর হার ১০ থেকে ২০ শতাংশ কমায়।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ