সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

আলো দিল লাঠি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু উবাইদুল্লাহ হাম্মাদ: তোমরা কি কখনো শুনেছ, লাঠি আলো দেয়! হাঁ, মূসা আলাইহিস সালামের লাঠির কথা হয়ত শুনেছ- আল্লাহর হুকুমে তা সাপ হয়ে গিয়েছিল। মস্ত বড় সাপ, যা দেখে মূসা আ. নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন।

আসলে লাঠির তো সাপ হওয়ার কোনো ক্ষমতা নেই। সে আল্লাহর হুকুমের অনুগামী। আল্লাহ সাপ হতে বলেছেন, তাই তা সাপ হয়ে গেছে; আবার লাঠি হয়ে গেছে।

তেমনি একটি ঘটনা আজ তোমাদের শোনাব। লাঠি আলো দেয়ার ঘটনা। তুমি বলতে পারো, লাঠি আবার আলো দেয় নাকি? হাঁ, আল্লাহর হুকুমে লাঠি যেমন সাপে পরিণত হতে পারে তেমনি আলোও দিতে পারে।

আল্লাহ যদি চান তাহলে লাঠি কেন; মাটি, পাথর বা যে কেনো জিনিষ আলো দিতে পারে; তেমনি আল্লাহ চাইলে একটি লাঠিও আলো দিতে পারে।

তো চলো শোনা যাক লাঠি আলো দেয়ার ঘটনা- নবীজীর প্রিয় সাহাবী আনাস রা. বলেন, একবার এক ভীষণ অন্ধকার রাতে উসাইদ ইবনে হুযাইর রা. এবং আব্বাদ ইবনে বিশ্র রা. নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। যখন তাঁরা কাজ শেষে বাড়ির দিকে রওয়ানা দিলেন, তখন ঘটল আজব এ ঘটনা।

তাঁদের দুজনের একজনের হাতের লাঠি আলো দেয়া শুরু করল। সে আলোতে তাঁরা পথ চলতে লাগলেন। তাঁরা একসাথে চলছিলেন। এক পর্যায়ে আলাদা হয়ে গেলেন এবং নিজ নিজ বাড়ির দিকে রওয়ানা হলেন।

এতক্ষণ একজনের লাঠি থেকে আলো বের হচ্ছিল, কিন্তু যখন তাঁরা আলাদা হয়ে গেলেন তখন উভয়ের লাঠি আলো দিতে লাগল।আল্লাহর কুদরতি সেই আলোতে তাঁরা নিজ নিজ বাড়িতে পৌঁছলেন।

(দ্র. মুসনাদে আহমাদ, হাদীস ১২৯৮০; মুসতাদরাকে হাকেম, হাদীস ৫২৬১)

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ