শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বছরে ২ কোটি টাকা আয় হয় বাঙলার শাপলা থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলার হাওর জুড়ে বিস্তীর্ণ বিল ছেয়ে থাকে শাপলা ফুলে। নান্দনিক দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে ভিড় করছেন অসংখ্য মানুষ।

বরিশালের উজিরপুর ও আগৈলঝাড়ার ১৬ গ্রামজুড়ে ছড়িয়ে থাকা এই শাপলা বিল ঘিরে পর্যটন সুবিধা গড়ে তোলার তাগিদ দিচ্ছেন স্থানীয়রা।

বর্ষায় পানিতে ভরে ওঠে উজিরপুর ও আগৈলঝাড়ার এই বিশাল বিল। আর ভাদ্রের শুরুতেই বিলের প্রায় তিনশ একর ছেয়ে যায় রঙিন শাপলা ফুলে।

সরকারিভাবে কোনো প্রচার নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে শাপলা বিলের কথা। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন অপরূপ দৃশ্যের সাক্ষী হতে।

ডিঙি নৌকায় চড়ে পর্যটকেরা ঘুরে বেড়ান চান্দো, সোমাইরপাড়, আসকর, নাগিরপাড়া ও সাতলাসহ ১৬টি গ্রামের বিলে। তবে দুর্গম যাতায়াত ব্যবস্থা আর পর্যটন সুবিধা নিয়ে অভিযোগ তাদের।

এই বিল স্থানীয়দের জন্য তৈরি করেছে অর্থনৈতিক সুবিধা। বিলের মাছ আর শাপলা বিক্রি করছে ১৬ গ্রামের প্রায় তিন হাজার দরিদ্র পরিবার। কৃষি বিভাগের হিসেবে, কেবল শাপলা থেকেই বছরে আয় হয় ২ কোটি টাকা।

ভাদ্র থেকে অগ্রহায়নের শেষ পর্যন্ত শাপলা ফুলের সৌন্দর্য ছড়ায় বিলে। এরপর পানি শুকালে বিলের জমিতে হয় ধানচাষ।

আরো পড়ুন

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ