সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ঘামের গন্ধ দূরে ঘরোয়া পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এই সময় ঘেমে নেয়ে জেরবার দশা। প্রায় সবারই ঘামে দূর্গন্ধ হয়। আর দুর্গন্ধ ঠেকাতে রোল অন, বডিস্প্রের মতো কৃত্তিম রাসায়নিক সুগন্ধীর ওপর আমরা নির্ভরশীল। কী করে ঘরোয়া পদ্ধতিতে ঘামের দুর্গন্ধ দূর করা যায় সেটি জেনে নিন-

নিমপাতা সেদ্ধ পানি:  নিমপাতা সেদ্ধ করে সেই পানি গোসলের পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়মিত এই পানি দিয়ে গোসল করলে ঘামের গন্ধ হবে না নিশ্চিত।

গোলাপজল:  গোসলের পানির সঙ্গে গোলাপজল ব্যবহার করলেও দীর্ঘক্ষণ ঘামের গন্ধ হবে না। বরং সজীব একটা ভাব ঘিরে থাকবে আপনাকে।

বেকিং সোডা:  বেকিং সোডা ও ময়দার পেস্ট বানিয়ে বেশি ঘামে যেসব অঙ্গ যথা বগল, বুকের নিচে গলার ভাজে মেখে রাখুন ১০ মিনিটের মতো। অনেকটা মাস্কের মতো করে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই পেস্ট ব্যবহার করলে ঘামের গন্ধ একদমই হবে না।

মধু: নিয়মিত মধু ও লেবুর রস ঘর্মাক্ত স্থানে ব্যবহার করলেও ঘামের দুর্গন্ধ হয় না। গোসলের পানিতেও মধু দিয়ে গোসল করলে ঘামের গন্ধ দূরে থাকে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ