সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

গান্ধীর লেখা যে চিঠি বিক্রি হল সাড়ে ৪ লাখ রুপিতে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চরকা কাটার গুরুত্ব নিয়ে মোহনদাস করমচন্দ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি নিলামে বিক্রি হয়েছে। আমেরিকার এক নিলামঘরে তা বিক্রি হয়েছে ৬ হাজার ৩৫৮ ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় চার লাখ ৬০ হাজার রুপি।

চাকরি আপনাকে খুঁজছে

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গুজরাটি ভাষায় লেখা ওই চিঠির নীচে রয়েছে স্বাক্ষরের বদলে মহাত্মা গান্ধীর লেখা, ‘বাপুর আশীর্বাদ’।

জনৈক যশবন্ত প্রসাদের উদ্দেশে তা লিখেছেন মহাত্মা গান্ধী।

আমেরিকার অ্যারিজোনার নিলামঘর ‘আর আর অকশন’ একটি বিবৃতিতে ওই চিঠি নিলামের কথা জানিয়েছে।

চিঠির এক জায়গায় গান্ধী লিখেছেন, ‘চরকা নিয়ে আমরা যা আশা করেছিলাম, তা-ই হয়েছে।’

আরেক লাইনে রয়েছে, ‘যাই হোক, আপনি যা বলছেন, তাই সঠিক। সব কিছুই চরকার উপর নির্ভর করছে।’

সে সময় দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক হিসাবে চরকাকে তুলে ধরতে চেয়েছিলেন গান্ধী। স্বাধীনতা আন্দোলনের সময় বিদেশি বস্ত্র ত্যাগ করে চরকায় কাটা খাদির পোশাক পরতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

পাশাপাশি, আর্থিকভাবে স্বাবলম্বী করতে চরকার গুরুত্বের কথা প্রচার করেছিলেন। দেশের মানুষকে প্রতিদিন চরকা কাটার পরামর্শ ছিল তার। চরকা নিয়ে মহাত্মার ওই চিঠির গুরুত্ব তাই অপরিসীম।

তবে কত টাকায় তা নিলাম হয়েছে জানালেও চিঠিটির নয়া মালিকের নাম এখনও প্রকাশ করেননি আর আর অকশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মাকে নিয়ে গাওয়া চারটি ইসলামি সঙ্গীত (ভিডিও)

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ