শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফেইসবুককে বাংলাদেশের তিন প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দেশে অপপ্রচার, গুজব ও ডিজিটাল অপরাধ প্রতিরোধে ফেইসবুকের কাছে তিনটি প্রস্তাব রেখেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল অপরাধ প্রতিরোধ, দমন, নিয়ন্ত্রণ,মনিটরিং এবং আইনগত ব্যবস্থা গ্রহণ বিষয়ক এক কর্মশালায় ফেইসবুক কর্তৃপক্ষে কাছে তিনটি প্রস্তাব দেন মন্ত্রী।

ইসলামের দৃষ্টিতে হালাল হারাম

প্রস্তাব তিনটি হলো- অপরাধীরা যেন আসল পরিচয় গোপন করতে না পারে সেজন্য প্রথমত দুটি প্রস্তাব রাখেন মন্ত্রী। প্রথম দুটি প্রস্তাব হলো-  ফেইসবুক আইডিতে মোবাইল নম্বর যুক্ত করা এবং এনআইডি যাচাইয়ের মাধ্যমে আইডি খুলতে দেয়া। আর তৃতীয় প্রস্তাব হলো, গুজব ও অপরাধপ্রবণ কনটেন্টগুলো শনাক্ত করে তাৎক্ষণিক তা প্রত্যাহারে ফেইসবুকের কার্যকর ভূমিকা নেয়া।

কর্মশালায় মোস্তাফা জব্বার বলেন, ফেইসবুক ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারলে সমস্যার সমাধান সম্ভব। অপরাধ নিয়ন্ত্রণে ফেইসবুক আইডিতে মোবাইল নম্বর সংযোজন এবং ফেইসবুক কর্তৃপক্ষ সরকারের সহায়তায় জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে ফেইসবুক আইডি নিশ্চিত করতে পারে। এছাড়াও, কনটেন্ট ফিল্টারিংয়েও ফেইসবুকের ভূমিকা রাখতে পারে উল্লেখ করেন মন্ত্রী।

বিটিআরসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই কর্মশালা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় , বিটিআরসি এবং ফেইসবুক যৌথভাবে আয়োজন করেছিল। এতে ফেইসবুকের প্রতিনিধিত্ব করেন এর দক্ষিণ এবং মধ্য এশিয়ার হেড অব কানেক্টিভিটি পলিসি অশ্বিনি রানা।

কর্মশালায় তথ্যপ্রযুক্তি সচিব জুয়েনা আজিজ, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জহিরুল হক এবং টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলাম বক্তব্য রাখেন।

‘মাদরাসা পড়ুয়ারা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাঁশ দেবে না’

-আরআর

 বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ