সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বায়তুল্লাহকে গোসল দেয়ার কাজ সম্পন্ন (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছরে দুইবার বায়তুল্লাহকে ধৌত করা হয়। রমজানের প্রথম মাসে ও নতুন হিজরি নববর্ষের শুরুতে। ১৪৪০ হিজরি বছরের প্রথম বারের মতো গোসলের করা হলো আজ।

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫ মহররম ১৪৪০ হিজরি (মঙ্গলবার) সকাল পৌনে ৯টায় পরিষ্কার কার্যক্রম শুরু হয়। এ সময় পবিত্র মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল কাবা শরিফ পচ্ছিন্নতার কাজে নেতৃত্ব দেন।

সফরে হিজাজ

বায়তুল্লাহর প্রধান ইমাম আব্দুল রহমান আস-সুদাইস, সিনিয়র সামরিক বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, দর্শক, বিদেশি কূটনৈতিক প্রতিনিধি ও বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

পবিত্র কাবা শরিফের ভেতর থেকে জমজম কূপের পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ধৌত করা হয়েছে। পরে কাপড় দিয়ে মুছে দেয়া হয়। শুধুমাত্র কাবা ঘরের ভেতরে দুই ঘন্টা সময় নিয়ে ৪৫ লিটার সুগদ্ধি ও জমজম পানি ব্যবহার করা হয়।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

অতঃপর পবিত্র মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল ও দুই পবিত্র মসজিদের প্রধান ইমাম এবং খতিব আব্দুল রহমান আস-সুদাইসসহ নিরাপত্তা বাহিনী ও হজ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পবিত্র কাবা শরিফ তাওয়াফ করেন এবং মাকামে ইবরাহিমে নামাজ আদায় করেন।

অষ্টম হিজরির শেষে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে কাবা শরিফে প্রবেশ করেন। তখন ছিলো রমজানের ১৮। এর পরের মাসেই হিজরি নববর্ষে রাসুলুল্লাহ সা. বায়তুল্লাহ থেকে ৩৬০টি মূর্তি ভেঙ্গে ফেলেন।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

এরপর বায়তুল্লাহকে আল্লাহর রাসুলের উপস্থিতিতে গোসল দেয়া হয়। গোসল দিয়ে রাসুল সা. দু রাকাত নামাজ আদায় করেন বায়তুল্লাহয়। এরপর ধেকে বছরে দু’বার বায়তুল্লাহকে গোসল দেয়া হয়।

সূত্র: ডেইলি পাকিস্তান/আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ