সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার সারা দেশেই অ্যাপে মিলবে গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: দিনদিন জনপ্রিয় হচ্ছে রাইড শেয়ারিং সেবা। র্বতমান সময়ে বাংলাদেশের যানজট এড়িয়ে অল্প সময়ে প্রডাক্ট গ্রাহকের হাতে পৌঁছাতে ব্যবহার হচ্ছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশনের।

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’ আন্তঃনগর (ইন্টারসিটি) এর মাধ্যমে রাইড শেয়ারিং সেবাকে আরও একধাপ এগিয়ে নিল।

রাইড শেয়ারিং সেবাসমুহ শুধুমাত্র বিভাগীয় শহরে পরিচালিত হয়ে আসছিল এতদিন। এখন থেকে দেশের ৬৪ জেলায় তাদের  সেবাদান র্কাযক্রম পরিচালনা করতে যাচ্ছে ইজিয়ার।

পাশাপাশি সিটি টু সিটি ভ্রমনের জন্য অন-ডিমান্ড রেন্ট-এ-কার র্সাভিস চালু করছে ইজিয়ার। ভ্রমণের আগে ইজিয়ারের মাধ্যমে রাইড বা বাহন বুকিং ‍দিয়ে রাখার বাড়তি সুবিধাও আছে।

ইজিয়ার টেকনোলজিস লিমিটিডের ব্যবস্হাপনা পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান বলেন, এই নতুন সেবার মাধ্যমে আমরা অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবার একটি নতুন ধারা সৃষ্টি করতে চাচ্ছি। যারা আমাদের এই অ্যাপটি ব্যবহার করছেন তাদেরকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই।

রাইড শেয়ারিং সেবা গ্রহীতারা কেবল নির্দিষ্ট গন্ডির ভেতরে এই সেবা পেয়ে অভ্যস্ত, এদেরকে এই গন্ডির বাইরে বের করে নিয়ে যেতে চাই।

সাথে সাথে আমাদের রাইডার বা চালক যারা আছেন তাদেরকে সেবা প্রদানের বিপরীতে আরও ভালো বিনিময়ও নিশ্চিত করতে চাচ্ছি আমরা।

খুব দ্রুতই ইজিয়ার তার ব্যবহারকারী ও রাইডারদের জন্য ‍আরও বেশকিছু নতুন চমক সামনে নিয়ে আসবে, যা ইজিয়ার ব্যবহারকারীদের জীবনকে আরও সহজ করে দিবে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ