সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

দাম্মামে শায়খ আহমাদুল্লাহকে বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে দাওয়াতি কাজ করা শায়খ আহমাদুল্লাহকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন প্রবাসীরা।

২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ এশা পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টার মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূর্বাঞ্চলের বিভিন্ন শহর থেকে নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে এবং শায়খ আহমাদুল্লাহর শুভানুধ্যায়ীদের পরিচালনায় এই বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন সেন্টারের মহাপরিচালক এবং দাওয়া বিভাগের পরিচালক শায়খ খালেদ মুতাইরি।

এছাড়াও পূর্বাঞ্চলের বিভিন্ন ইসলামিক সেন্টারে দায়িত্বরত বাংলাদেশি ইসলাম প্রচারকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মামের পক্ষ থেকে বিদায়ী আহমাদুল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেন স্কুলের চেয়ারম্যান ড. জাহিদ। এছাড়াও নাইন্টিওয়ানের প্রবাসীদের পক্ষ থেকে মূল্যবান উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শায়খ আহমাদুল্লাহর হাতে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফায়সালসহ বিভিন্ন নেতৃস্থানীয় প্রবাসী অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, আহমাদুল্লাহ বিগত দশ বছর ধরে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইসলামি আলোচক ও অনুবাদকের দায়িত্বে কর্তব্যরত ছিলেন। শিগগির তিনি দেশে ফিরে আসছেন। দেশে বৃহৎ পরিসরে দাওয়াতি কাজের পরিকল্পনা নিয়েছেন তিনি।

কওমি স্বীকৃতির ১০ পুরুষ : যাদের ঘামে সিক্ত এ অধ্যায়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ