সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

৫ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে উন্নয়ন মেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ প্রতিবাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা আগামী ৪ থেকে ৬ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে অনুষ্ঠিত হবে । মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত । এখানে পাসপোর্ট বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করা হবে।

মেলাতে এবার সবচেয়ে আকর্ষনীয় বিষয় থাকছে জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে ৫ ঘণ্টায় পাসপোর্ট পাওয়া যাবে। কেউ যদি দুপুর ১২টার মধ্যে পাসপোর্টের আবেদন করেন তাহলে তাকে বিকেল ৫টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া হবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শিহাব উদ্দিন খান জানান, ৪ ও ৬ অক্টোবর উন্নয়ন মেলায় আমাদের স্টলে রি-ইস্যু এক্সপ্রেস ডেলিভারির (ফি ৬,৯০০ টাকা ভ্যাটসহ) জন্য যারা আবেদন করবেন তারা ১ দিনে পাসপোর্ট নিতে পারবেন। কেউ যদি দুপুর ১২টার মধ্যে পাসপোর্টের আবেদন করেন তাহলে তাকে বিকেল ৫টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া হবে। শুধু রি-ইস্যুর অর্থাৎ যাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না তাদের ক্ষেত্রে একদিনে পাসপোর্ট দেয়া হবে।

মেলায় ইমিগ্রেশন ও পাসপার্ট অফিসের জন্য বরাদ্দ স্টল ১৮৭ থেকে ১৮৯ থেকে বিভিন্ন সেবা দেওয়া হবে। সেবাগুলো হলো- পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি দেওয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ।

আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ