বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

জমিয়তের নির্বাচনী আসন পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জোটের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টম্বর) সকালে দলের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাছাইকৃতদের সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা বোর্ডের আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী।

দলের অন্যতম যূগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালা বোর্ডের সদস্য সচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। বক্তব্য রাখেন যূগ্ম মহা সচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া৷

সভায় ৫১টি নির্বাচনী এলাকায় সাংগঠনিক কর্মতৎপরতা ও নির্বাচনী প্রস্তুতির ওপর বিস্তারিত পর্যালোচনা করা হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

সভায় আলোচনায় অংশ নেন মাওলানা জুনায়েদ আলহাবীব বি-বাড়ীয়া-২, মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী কিশোরগঞ্জ-১, আলহাজ এম আতিকুজ্জামান কিশোরগঞ্জ-৬, মাওলানা আতাউর রহমান সিলেট-৪, মুফতি মুনির হোসাইন কাসেমী নারায়নগঞ্জ-৪, মুফতি জাকির হোসাইন কাসেমী ফরিদপুর-১, আলহাজ শামসুদ্দীন সিলেট-৬, মাওলানা নুরুজ্জামান হবিগঞ্জ-৪, মাওলানা আব্দুল ওয়াহহাব হামিদী নেত্রকোণা-৫, মাওলানা খায়রুল ইসলাম ময়মনসিংহ-২, মাওলানা সিদ্দিকুর রহমান হবিগঞ্জ-১, মাওলানা আব্দুর রহিম নরসিংদী-৩, মাওলানা হেদায়েতুল ইসলাম নরসিংদী-২, মাওলানা মাহবুবুল আলম ঢাকা-১১, মুফতি আনোয়ার তাহের কাসেমী নেত্রকোনা-১, মাওলানা মফিজুর রহমান নেত্রকোনা-৩, মাওলানা মুতিউর রহমান গাজিপুর-৫, মাওলানা তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ-১, মাওলানা জামিল আনসারী মৌলভীবাজার-৩, মাওলানা সানাউল্লাহ মাহমুদী বরিশাল-৫ প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা আবদুল গফফার ছয়গর৷

পরে জমিয়তের প্রবীণ নেতা অন্যতম সহসভাপতি হযরত মাওলানা জহিরুল হক ভুঁইয়ার মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়৷

যুব জমিয়তের ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ