বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

‘বি. চৌধুরী, কামালকে নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিকল্পধারা সভাপতি বি. চৌধুরী ও ড. কামালকে নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র দেশের মানুষ সফল হতে দেবে না। তাদের এই ঐক্য দেশবিরোধী ষড়যন্ত্রের ঐক্য।

আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে আওয়ামী লীগের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্ব শেখ হাসিনার। তাই উন্নয়ন অব্যাহত রাখতে হলে ফের শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

আগামী নির্বাচনে কোনো দখলবাজ, চাঁদাবাজ নৌকার টিকিট পাবেন না উল্লেখ করে তিনি বলেন, এখন যারা মনোনয়ন দৌড়-ঝাঁপে আছেন তাদের জনগণের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। কোনো প্রকার অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। একজন অন্যজনের ওপর কাঁদা ছুড়বেন না। জনপ্রিয়তা যার বেশি আমরা তাকেই মনোনয়ন দেব।

বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টিতে লিঁয়াজো কমিটি গঠন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ