বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত

‘অবরোধ’ চললেও ঢাকায় যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

সড়ক, নৌ ও রেল পথে এ অবরোধ চলবে বলে গতকাল ঘোষণা দেয় তারা। তবে রোবকার অবরোধ থাকলেও শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

রোববার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করে।

জানা যায়, সকালে অবরোধের সমর্থনে কয়েকজন আন্দোলনকারী জড়ো হয় শাহবাগে। এ সময় চারপাশে যানবাহন আটকা পড়ে। পরে ১০টার পর থেকে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা মোড়ে দেওয়া ব্যারিকেডগুলো সরিয়ে ফেলে গাড়ি চালান। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধের বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মুখপাত্র আ ক ম জামাল উদ্দীন মিডিয়াকে বলেন, সারাদেশে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। শাহবাগে আমরা শিথিল করেছি। এখানে হাসপাতাল রয়েছে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা আবার বিকেলের দিকে অবস্থান নিতে পারি।

তবে সারাদেশে অবরোধ চলমান থাকলেও কোথাও যাতায়াতে কোনো ধরনের সমস্যার কথা শোনা যায়নি। বরং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই সবার মতামত।

কোটা বহালের দাবিতে সড়ক-নৌ-রেলপথে অবরোধ ঘোষণা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ