শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আওয়ার ইসলামের বর্ষসেরা প্রতিবেদক হলেন ৬ সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্প্রতি ২ বছর অতিক্রম করেছে। শুরু থেকেই এ যাত্রায় সঙ্গী হিসেবে আমরা আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত।

সবার সম্মিলিত প্রয়াসেই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এগিয়ে চলছে লক্ষ্যপানে। সবার প্রাণবন্ত অংশগ্রহণ ভবিষ্যত সময়কে আরও সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদি।

শুরু থেকে আওয়ার ইসলামে যুক্ত থাকা সবার আন্তরিক প্রচেষ্টাই আমাদের কাছে মূল্যবান। তবু কেউ কেউ থাকেন যারা গভীর প্ররিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেন। আওয়ার ইসলামের চলতি বোর্ড মিটিংয়ে এমন ৬ জন প্রতিবেদককে বর্ষসেরা প্রতিবেদক হিসেবে মনোনীত করেছে।

আওয়ার ইসলামের দুই বছরের কার্যক্রমে কর্তৃপক্ষের চোখে সেরাদের তালিকায় স্থান পাওয়া ৬ প্রতিনিধি/প্রতিবেদক হলেন, বিশেষ প্রতিবেদক হাসান আল মাহমুদ, এ এইচ এম মাহমুদ হাসান, বশির ইবনে জাফর, চট্টগ্রাম প্রতিনিধি এম ওমর ফারুক, সাভার প্রতিনিধি সুফিয়ান ফারাবী ও হাটহাজারী প্রতিনিধি ইশতিয়াক সিদ্দিকী।

এছাড়াও বোর্ড মিটিংয়ে ৫ জন প্রতিবেদককে পদোন্নতি দেয়া হয়েছে। এদের মধ্যে হাসান আল মাহমুদকে বিশেষ প্রতিবেদক থেকে যুগ্ম বার্তা সম্পাদক, এ এইচ এম মাহমুদ হাসান ও বশির ইবনে জাফরকে চিফ রিপোর্টার, এম ওমর ফারুককে চট্টগ্রাম প্রতিনিধি থেকে চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি এবং সুফিয়ান ফারাবীকে সাভার প্রতিনিধি থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি করা হয়েছে।

নির্বাচিতদের আওয়ার ইসলাম আয়োজিত রবিউল আওয়ালে অনুষ্ঠিতব্য একটি ইভেন্টের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

সেরা প্রতিবেদক/রিপোর্টার বাছাইয়ের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সম্পাদক হুমায়ুন আইয়ুব। একই সঙ্গে সম্পাদকীয় বোর্ড অভিনন্দন জানিয়েছেন সেরা প্রতিবেদকদের।

আওয়ার ইসলাম: আমাদের হুদহুদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ