বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'খাশোগি নিখোঁজের ঘটনায় আমাদের পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব নয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হওয়া সাংবাদিক জামাল খাশোগিকে নিয়ে তুরস্ক নীরব থাকতে পারে না। তুরস্ক সব দিক থেকেই ঘটনাটি খতিয়ে দেখছে।

খাশোগি ইস্তানবুলের সৌদি কনস্যুলেট থেকে বেরিয়েছিলেন তার প্রমাণ দিয়ে সৌদি আরবকে সিসিটিভি ফুটেজ প্রকাশেরও আহ্বান জানিয়েছেন এরদোগান। খবর আনাদুলু এজেন্সির।

প্রসঙ্গত, খাশোগিকে শেষবার গত সপ্তাহে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করতে দেখা গিয়েছিল। এর পর থেকে তার আর কোনো খোঁজ নেই। তাকে ওই কনস্যুলেটের ভেতরে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্ক। সৌদি আরব তুরস্কের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে।

পশ্চিমা সংস্কৃতিতে আলো খুঁজতে যাওয়া বােকামী: মাওলানা তারিক জামিল

এরদোগান বলেন, এমন একটি ঘটনার পর আমাদের পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব নয়। কারণ ঘটনাটি সাধারণ কোনো ব্যাপার নয়।

সৌদি আরব কর্তৃপক্ষ খাশোগির কনস্যুলেট ভবন ত্যাগের ছবি নেই বলে জানিয়েছে। তারা বলেছে, কনস্যুলেটের ক্যামেরায় শুধু লাইভ ফুটেজ দেখা যায় এর কোনো রেকর্ড থাকে না।

সৌদি আরবের এ যুক্তি নিয়েই প্রশ্ন তুলে এরদোগান বলেন, সৌদি আরবের কনস্যুলেট ভবনে কোনো ক্যামেরা সিস্টেম থাকবে না সেটি কি করে সম্ভব?

তুরস্কের স্থানীয় কয়েকটি গণমাধ্যম এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, এসব ভিডিওতে নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে নিয়ে চক্রান্তের প্রমাণ আছে।

ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন কয়েকজন সৌদি গোয়েন্দা কর্মকর্তা ইস্তানবুলের বিমানবন্দর দিয়ে তুরস্কে ঢুকছেন ও বেরিয়ে যাচ্ছেন।

এদিকে তুরস্কের ডেইলি সাবাহ পত্রিকার খবরে বলা হয়, তারা খাশোগির অন্তর্ধানের ঘটনায় জড়িত একটি গোয়েন্দা টিমের ১৫ সদস্যকে চিহ্নিত করেছে।

কোথায় ফেঁসে যাচ্ছি, কোন ফাঁদে পা দিচ্ছি খেয়াল রেখ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ