মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে গাজা উপত্যকায় আর কোনো জ্বালানি সরবরাহ করবে না ইসরায়েল। শুক্রবার (১২ অক্টোবর) ইসরায়েল সংলগ্ন গাজা সীমান্তে চলা বিক্ষোভে দেশটির সেনা এবং বেসামরিক নাগরিকদের ওপর ফিলিস্তিনিদের করা হামলার ঘটনায় এমন সিদ্ধান্ত নেয় ইসরায়েল।

শনিবার (১৩ অক্টোবর) এ জ্বালানি সরবরাহ বন্ধের বিষয়ে নির্দেশ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান।

আল জাজিরা বলছে, শুক্রবার (১২ অক্টোবর) ‘দ্য গ্রেট মার্চ অফ রিটার্ন’ শীর্ষক সাপ্তাহিক বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

এর আগে, ইসরায়েল নিজেদের পিতৃপুরুষের ভূমিতে ফেরত যাওয়ার অধিকারের দাবিতে চলতি বছরের ৩০ মে থেকে প্রতি শুক্রবার সীমান্ত সংলগ্ন অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে গাজার ফিলিস্তিনি শরণার্থীরা।

এদিকে লিবারম্যানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের এমন কোনো পরিস্থিতি সহ্য করবে না যেখানে একদিকে গাজায় জ্বালানি সরবরাহ করা হবে আর অপরদিকে তারা ইসরায়েলি সেনা এবং দেশটির নাগরিকদের ওপর সন্ত্রাসবাদ এবং সহিংসতা চালাবে।

উল্লেখ্য, গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়ন এবং ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘর্ষ প্রতিরোধ করতে গত মঙ্গলবার (১০ অক্টোবর) অবরুদ্ধ উপত্যকাটিতে কাতারের কেনা জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে হামাসের মুখপাত্র হাজেম কাসেম উল্লেখ করেন, ‘গাজার বৈদ্যুতিক অবস্থার আংশিক উন্নতি ঘটাতে উপত্যকার বিদ্যুৎ কেন্দ্রে কাতারের জ্বালানি ব্যবহার করা হবে।’

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন-
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট 
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ