শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের একটি নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে।

রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান। ২০ অক্টোবরের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটিতে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার আফগানিস্তানে নির্বাচন সংশ্লিষ্ট হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। জঙ্গিরা নির্বাচনকে কেন্দ্র করে হামলা বাড়িয়েছে।

হিন্দু মুসলিম ঐক্যের রূপরেখা

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ জাওয়াদ হেজরি বলেন, উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারের নারী প্রার্থী নাজিফা ইউসেফিবেকের সমর্থকদের সমাবেশে একটি বিস্ফোরকভর্তি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় ২২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক। প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক হাফিজুল্লাহ্ সাফি জানান, এই ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ বলেন, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হিরাতের ইনজিল জেলায় একজন প্রার্থীর নির্বাচনী অফিসে দুজন বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছে।
সূত্র: এএফপি ডেইলি পাকিস্তান

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ