মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন এসকে সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তাকে ইচ্ছেমতো যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের অনুমতিও দিয়েছে দেশটির সরকার।

গত শুক্রবার তিনি দেশটির পররাষ্ট্র দপ্তরে রাজনৈতিক আশ্রয় চাইলে তা মঞ্জুর করে।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম আজ এ বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি বলছে, সম্প্রতি এস কে সিনহার আবেদনের ওপর একটি শুনানিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, কংগ্রেস প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কাজ করা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ শুনানি শেষে এস কে সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি গৃহীত হয়।

এর আগে এসকে সিনহা বলেছিলেন, যুক্তরাষ্ট্রে আমার কোনো পরিচয় (স্ট্যাটাস) নেই। আমি শুধুমাত্র একজন আশ্রয়প্রার্থী। তাই আমি এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য আবেদন করেছি। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, আমি  ২৪ ঘণ্টাই বাসায় থাকি এবং ভীত থাকি। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আমার বাসা সব সময় মনিটরিং করে।

প্রয়োজনে সিনহাকে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদ: দুদক চেয়ারম্যান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ