সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

পলাশবাড়ীতে ১৬ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সরকারের উদ্যোগে সারা দেশে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রতি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ব্রিটিশবিরোধী আন্দোলনে পলাশবাড়ীর ঐতিহাসিক অফিসের হাটে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে বিভিন্ন শাখা-প্রশাখা নিয়ে বহুমুখী একটি উপজেলা মডেল মসজিদ।

মডেল মসজিদগুলোর ডিজাইন ও নির্মাণ স্থাপত্যশৈলীসহ অন্যান্য অবকাঠামো হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। শুধু নামাজ আদায়ই নয়, ইসলামি অনুশাসনের বিভিন্ন স্তর বিশেষে প্রতিটি মডেল মসজিদকে ঘিরে একই সঙ্গে সংযোজন থাকবে নানাকিছু।

থাকবে লাইব্রেরি, গবেষণা কক্ষ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, শিশু শিক্ষা কার্যক্রম, পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক নামাজের স্থান, দেশ-বিদেশের সম্মানিত অতিথি ও মেহমানদের জন্য থাকবে প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা, বিদেশি পর্যটকদের পরিদর্শনের ব্যবস্থা ও হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা ইত্যাদি সুবিধায় নির্মিত হবে মডেল মসজিদ।

প্রধানমন্ত্রী ২০১৮ সালের গত ৫ এপ্রিল ওই প্রকল্পের আওতায় প্রথমত ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পর্যায়ক্রমে সব মডেল মসজিদ কমপ্লেক্সগুলোর নির্মাণকাজ বাস্তবায়ন অব্যাহত থাকবে। এ প্রকল্প বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

পলাশবাড়ী উপজেলায় এমনই একটি মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। মডেল মসজিদটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৬ কোটি টাকা। মসজিদটি নির্মাণ হবে উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে ঐতিহাসিক ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম স্বাধীন পলাশবাড়ীর অফিসের হাট নামক স্থানে।

ওই স্থানটির মোট জমির পরিমাণ ২ একর ৪৬ শতাংশ। এর মধ্যে মাত্র ৪০ শতাংশ জমির উপর বিভিন্ন শাখা-প্রশাখা নিয়ে ওই মডেল মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হবে।

এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ