সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাউন্ডবাংলা পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮ এর পাণ্ডুলিপি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বাংলা ভাষায় বিশ্ব...’ এই শ্লোগানকে লালন করে ২০০৬ সাল থেকে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা যাত্রা শুরু করে৤ বাংলাভাষা ও সাহিত্যের জন্য নিবেদিত লেখক-কবি-সাহিত্যিকদেরকে অনুপ্রাণিত করতে ২০১৪ সালে প্রবর্তিত হয় ‘সাউন্ডবাংলা পান্ডুলিপি পুরস্কার’।

এবার পুরস্কার দেয়া হবে- কথাসাহিত্য, কবিতা, প্রবন্ধ, নাটক, শিশুসাহিত্যে ও সাংবাদিকতায়। অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে৤ জুড়ি বোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ লেখকদের নাম ঘোষণা করা হবে।

জমাকৃত পাণ্ডুলিপি থেকে জুড়িবোর্ডের মাধ্যমে প্রতি বিভাগে ১ জন করে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হবে। পুরস্কারের জন্য পাঠানো পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণার আগে অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো যাবে না।

মনোনীত পাণ্ডুলিপি একুশে গ্রন্থমেলা-২০১৯ এ গ্রন্থ আকারে প্রকাশ করা হবে।

সাউন্ডবাংলা, ৩৩ তোপখানা রোড(মেহেরবা প্লাজা, নিচতলা) ঢাকা ১০০০ soundbangla.tv@gmail.com এ ঠিকানায় কম্পোজ করে পাণ্ডুলিপি পাঠানো যাবে। অথবা ফোন করতে পারেন - ০১৯৭২৭৪০০১৫ নম্বরে।

এবারের পুরস্কার আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সাউন্ডবাংলা সাহিত্য উৎসবে মনোনীতদের হাতে পুরস্কার ক্রেস্ট, সনদপত্র ও নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হবে।