বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

আফগানিস্তানে দেহরক্ষীর গুলিতে গোয়েন্দা প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেহরক্ষীর গুলিতে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান জেনারেল আব্দুল রাজিক নিহত হয়েছেন। তিনি দেশটির নিরাপত্তা বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন।

এক বৈঠকের পর দেহরক্ষীর গুলিতে আফগানিস্তানের অন্যতম শক্তিশালী নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আব্দুল রাজিক এবং কান্দাহারের গোয়েন্দা প্রধান আব্দুল মোহমিন নিহত হয়েছেন। আল জাজিরা

তবে তালেবানরা গভর্নরের কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে জানিয়েছে, তারা জেনারেল রাজিক এবং শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। কিন্তু স্কট মিলার পালিয়ে যান।

অপরদিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন কান্দাহার প্রদেশের গভর্নর। ওই হামলায় তিন মার্কিন নাগরিক আহত হয়েছেন।

শনিবার কান্দাহার প্রদেশে নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনের আগেই কান্দাহারে এ ধরনের হামলার ঘটনা ঘটল। এক বিবৃতিতে পুলিশ প্রধান জেনারেল রাজিককে নিষ্ঠুর পুলিশ প্রধান বলে উল্লেখ করেছে তালেবান।

আফগান এবং আন্তর্জাতিক নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক শেষে ফিরে আসার সময় পেছন থেকে জেনারেল রাজিককে গুলি করা হয়।

কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান জান খাকরেজওয়াল বলেন, গোলাগুলির সময় গভর্নর, প্রাদেশিক কর্মকর্তা, পুলিশ প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকজন বিদেশী অতিথিও ছিল।

স্থানীয় সেনা কমান্ডারও ওই হামলায় নিহত হয়েছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারো বৈঠক করতে চায় তালেবান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ