বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

জাতীয় নির্বাচনে কোন পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ইইউকে চিঠি দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে অনুরোধ করা হয়।

তার জবাবে ইইউ জানায়, তারা নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না।  তবে নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি জানতে দুইজন নির্বাচন বিশেষজ্ঞ পাঠাবে সংস্থাটি।

অবশ্য ইইউ’র পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টিকে বড় করে দেখছে না ইসি। তারা জানিয়েছে, আইন ও বিধি মেনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের তারা স্বাগত জানাবে।

তবে তারা পর্যবেক্ষণ করতে আসার জন্য কাউকে প্রভাবিত করবে না নির্বাচন কমিশন।

এবার নির্বাচন হবে সাংবিধানিক পদ্ধতিতে: সিইসি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ