বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমিয়তে উলামায়ে হিন্দের চিঠি

‘উচ্চ মহলের’ নির্দেশেই ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার: রিজভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী বলেছেন, সরকারের ‘উচ্চ মহলের’ নির্দেশেই ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে রুহুল কবি রিজভী এ দাবি জানান।

তিনি বলেন, উচ্চ মহলের নির্দেশে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা সকলের কাছে পরিষ্কার। কারণ গতকাল প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলনে বলেছেন, মইনুল হোসেন একটি মামলায় জামিন পেয়েছেন, তার বিরুদ্ধে আরো মামলা করেন, বাকিটা আমরা দেখছি।

প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল, তাকে গ্রেপ্তার করা হল। তার এই গ্রেপ্তার বেআইনি। আমি বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি- বলেন রিজভী।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার অনাকাঙ্ক্ষিত’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ