সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

পুরনো ছবি দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেড় বছর আগের তোলা একটি ছবি পোস্ট করে ভারতের কট্টরপন্থী হিন্দু গ্রুপগুলো স্যোশাল মিডিয়ায় হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে জানা গেছে।

গত শুক্রবার দশমীর দিন ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে রাবণদাহ দেখতে আসা মানুষের  ওপর ট্রেন উঠে গিয়ে অন্তত ৫৯ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৭২ জন।

এ ঘটনাকে কেন্দ্র করে কট্টরপন্থী গ্রুপগুলো মুসলমানদের পুরনো একটি ছবি স্যোশাল মিডিয়ায় আপলোড করে। ছবিটিতে দেখা যায়, একদল মুসল্লী একটি দাঁড়ানো ট্রেনের সামনে বসে নামাজ আদায় করছে।

গ্রুপগুলোর দাবি, হিন্দুদের রাবণদাহের দর্শণার্থীদের ওপর দিয়ে ট্রেন ‍উঠে যেতে পারলে মুসলমানদের ওপর কেন উঠতে পারবে না?

ছবিটি দেখিয়ে তারা দাবি করেন, মুসলমানদের নামাজের সময় ট্রেন আটকিয়ে রাখা হলেও হিন্দুদের পূজায় জনসমাগমের সময় কেন ট্রেন আটকানো হয় না? তারা ছবিটিকে সাম্প্রতিক সময়ের একটি চিত্র বলেও দাবি করেন।

কিন্তু টাইমস ইন্ডিয়া কট্টরপন্থী গ্রুপগুলোর দাবি প্রতাখ্যান করেছে। তারা এটিকে একটি ভুয়া অপপ্রচার বলেও দাবি করেছে। ২০১৭ সালে রমজান মাসের শেষ শুক্রবার (জুমাতুল বি’দা) ছবিটি তোলা হয়েছিল বলে তাদের দাবি।

টাইমস ইন্ডিয়ার ফটো সাংবাদিক অনিন্দ্য চট্টোপাধ্যায় ছবিটি তুলেছিলেন ২০১৭ সালে। তিনি বলেন, নিউদিল্লি রেলওয়ে স্টেশন এবং সর্দার বাজার রেলওয়ে স্টেশনের মাঝে আচচান মিয়া মসজিদ অবস্থিত। ওই স্টেশনের পরিত্যক্ত রেললাইনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরিত্যক্ত রেললাইনেই মুসল্লিরা নামাজ পড়ছিল।

ভারতের উদারপন্থী কয়েকটি গোষ্ঠী স্যোশাল মিডিয়ার এ অপপ্রচারে নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে অনেকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও আখ্যা দিয়েছেন।

ব্যারিস্টার মইনুলকে আদালতে তোলা হতে পারে আজ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ