শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বায়ু দূষণে মানুষের দেহের যে ক্ষতি হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র বায়ু দূষণের সাথে মানুষের বুদ্ধি কমে যাবার সম্পর্ক থাকতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।

এমনটাই জানিয়েছেন চীনের পিকিং ইউনিভার্সিটি ও আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা । বিবিসির এক খবরে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত গত চার বছরে দশ বছর বয়স থেকে এরচেয়ে বেশি ২০ হাজার মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে।

গবেষকরা মনে করছেন এই ফলাফল বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যুক্তিসঙ্গত।কারণ বিশ্বজুড়ে শহরাঞ্চলের ৮০ শতাংশ মানুষই অনিরাপদ বায়ু দূষণের মধ্যে বসবাস করছে।

গবেষকরা বলছেন, বায়ু দূষণের শিকার ব্যক্তিদের গণিত এবং মৌখিক কিছু পরীক্ষা দেয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল তাদের বুদ্ধিমত্তা যাচাই করা। কিন্তু দেখা যায় যেসব দেশ বেশি বায়ু দূষণের শিকার সেসব দেশের পরীক্ষার্থীরা ভালো করতে পারেনি।

ইয়েল স্কুল অব পাবলিক হেলথের গবেষক শি চেন বলেন, গবেষণায় আমরা যেসব নমুনা সংগ্রহ করেছি তার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি যে কোন বয়সের মানুষের উপর বায়ু দূষণ কতটা প্রভাব ফেলে।

তিনি বলেন, তাদের বুদ্ধিমত্তা যাচাই করার জন্য ২৪টি গণিত এবং ৩৪টি শব্দ চিহ্নিত করার প্রশ্ন দেয়া হয়েছিল। এর আগের গবেষণায় দেখা যায় যে বায়ু দূষণের কারণে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা আগের গবেষণার ফলাফলের সাথে এই গবেষণার ফলাফল মিলে গেছে।

যারা বায়ু দূষণের শিকার হচ্ছেন তাদের মগজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়ুতে যেসব দূষণ কণিকা থাকে সেগুলো ছোট রাস্তা দিয়ে সরাসরি মগজে গিয়ে পৌঁছে। দূষণের শিকার অনেকের মাঝে মানসিক সমস্যাও তৈরি করতে পারে। এদের মধ্যে অনেকে মানসিক চাপে ভুগতে থাকে।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ