শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ভাইরাল হওয়া ছবিটির অন্তরালে যে ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইফতেখায়রুল ইসলাম

ফেইসবুকে গত দুইদিন অস্ত্র হাতে পুলিশের অন্তর্বাস পরা একটি ছবি দেখেছি সবাই। শুধু দেখই খ্যান্ত হইনি, মুখ ফস্কে দুই-একটা গালিও দিয়েছেন অনেকে। আবার কেউবা সেই পুলিশকে সন্ত্রাসী বা একটি রাজনৈতিক দলের ক্যাডারও বলেছেন। এটা সত্য যে এই ছবি দেখে যে কারোরই মনে প্রশ্ন জাগতে পারে, এটাই স্বাভাবিক।

পুলিশ কতোটা খারাপ হলে এমন নগ্নভাবে অস্ত্র নিয়ে কোন অপারেশনে যায়(!) অনেকে মতামত দিয়েছেনও যে জরুরি অবস্থায় পুলিশটি পোশাক পরার সময় পায় নাই, তাই এভাবেই কর্তব্যের টানে ছুটে এসেছেন। এরকম বিভিন্নজনে বিভিন্ন মন্তব্য করেছেন। তবে আসল ঘটনা আমরা কেউ জানিনা বা জানার চেষ্টাও করিনা। আসুন জেনে নেই কি ঘটেছিলো সেদিন।

রাজধানীর পোস্তগোলায় নিত্যদিনের মতো রাস্তায় চলাচল করছে যানবাহন। পুলিশের একটি দলও প্রতিদিনের মতো ডিউটিতে ছিলো সেখানে। প্রতিদিন যেভাবে পুলিশ ডিউটি করে সেদিনও ঠিক সেভাবেই ডিউটিতে ছিলো তারা।

হঠাৎ গাড়িচালক শ্রমিকরা অতর্কিতে হামলা করে পুলিশকে। অপ্রস্তুত পুলিশ কিছু বুঝে উঠার আগে তাদেরকে শ্রমিকরা টেনে হিছড়ে এক-এক দিকে নিয়ে যায়। এসময় ওই পুলিশ সদস্যের পোশাক টেনে শ্রমিকরা ছিনিয়ে নেয়।

অতঃপর প্রায় নগ্ন সেই পুলিশকে অজ্ঞাত ব্যক্তি একটি লুঙ্গি দিয়ে সাহায্য করেন যা পরার মতো সময়ও ছিলো না তার। আর সেই সময়ই ক্লিক করে ছবি তুলেন কিছু ব্যক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ভিন্ন ক্যাপশনে।

প্রতিদিন এভাবেই খবরের অন্তরালে ঢাকা পড়ে যাচ্ছে অসংখ্য খবর। আমরা যাচাই বাছাই না করে মনগড়া ক্যাপশনে সাজাই সেই খবরের পরের দৃশ্য। তার আগে যে খবরটি সেটি আর আমরা খোঁজ নেই না। আসুন কোন কিছুর বিস্তারিত না জেনে আগেই কোন মতামত না দেই। জানতে চেষ্টা করি এমনটি কেনো হলো। তাহলেই পেয়ে যাবো আসল খবর।

লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)

যে কারণে যোহর ও আসরের নামাজে আস্তে কেরাত পড়া হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ