শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৃজনঘরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর সাহিত্য ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে গতকাল বাদ জোহর শহরের বীনা রেস্টুরেন্টে সৃজনঘর-এর সভাপতি আহমদ কবীর খলীলের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি সাইফ রাহমানের সঞ্চালনায় সৃজনঘরের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাহী বৈঠকে সীরাতবিষয়ক প্রতিযোগিতা, সৃজনঘর সিরাত-ম্যাগ, সৃজনঘর শ্রেষ্ঠ নবীন লেখক সম্মাননা এবং লেখালেখি কর্মশালার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখিত কর্মপরিকল্পনার বিস্তারিত আপডেট পেতে সৃজনঘরের অফিসিয়াল ফেসবুক পেজ সৃজনঘর সাহিত্য ফোরাম-এ চোখ রাখার জন্য আহ্বান জানিয়েছেন সৃজনঘর-সভাপতি আহমদ কবীর খলীল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৃজনঘরের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, যুগ্ম-সম্পাদক গল্পকার হামমাদ রাগিব, অর্থ সম্পাদক ছড়াকার হাম্মাদ তাহমীম, সাংগঠনিক সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ, আজফার খান, মামুন আব্দুল্লাহ, আল আমীন হুসাইন প্রমুখ।

সৃজনঘর-এর কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন: সভাপতি খলীল, সম্পাদক আযাদ

-এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ