মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

আল্লাহর সঙ্গে কথা বলতে যেতে মুসা আ. তিন লোকের সাক্ষাতের গল্প সত্য?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

লোকমুখে প্রসিদ্ধ একটি গল্প প্রচলিত আছে। এ গল্প আসলে কতটা সত্য? একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, যার পরনে শুধু এক টুকরো কাপড়।

সে বলল, হে আল্লাহর নবি! আল্লাহকে জিজ্ঞেস করবেন, কীভাবে আমার অভাব দূর হবে। এরপর আরেক ধনী লোকের সাথে সাক্ষাৎ হল, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন।

সে বলল, আল্লাহকে জিজ্ঞেস করবেন, কীভাবে আমার সম্পদ কমবে। আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হল, যার হাতও নেই, পা-ও নেই। সে বলল, আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে।

মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বললেন, প্রথম ব্যক্তিকে (এক টুকরা কাপড়ওয়ালা) বলবে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে। দ্বিতীয় ব্যক্তিকে (সম্পদশালী) বলবে, বেশি বেশি না-শোকরি করতে।

আর তৃতীয় ব্যক্তিকে বলবে, তোমাকে দিয়ে জাহান্নামের একটা ফুটা বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে (অর্থাৎ, আল্লাহর ফয়সালা মেনে না নেওয়া ও না-শোকরির কারণে সে জাহান্নামে যাবে)।

কেউ কেউ আরেকটু বাড়িয়ে বলে- প্রথম ব্যক্তিকে শুকরিয়া আদায় করার কথা বললে, সে বলল, আমি কিসের উপর শুকরিয়া আদায় করব? এ কথা বলাতে প্রচণ্ড বাতাস এসে তার পরনে যে এক টুকরো কাপড় ছিল, তাও উড়িয়ে নিয়ে গেল।

দ্বিতীয় ব্যক্তিকে না-শোকরির কথা বললে সে বলল, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন- আমি কীভাবে তাঁর না-শোকরি করব। ফলে তার সম্পদ আরো বৃদ্ধি পেল।

শুকরিয়া আদায় করা-না করা বিষয়ে এ কিসসাটি বলা হয়। কিন্তু এটি একটি বানোয়াট কিসসা। এর নির্ভরযোগ্য কোনো সূত্র নেই।

আমাদের সমাজে মূসা আলাইহিস সালামের সাথে যুক্ত করে বানানো অনেক কিসসা প্রচলিত আছে। সেই কিসসাসমূহের মধ্যে এটি অনেক প্রসিদ্ধ একটি কিসসা। এটি বলা যাবে না।

শুকরিয়া আদায়ের বিষয়ে কুরআনে কারীমের অসংখ্য আয়াত ও সহীহ হাদীস রয়েছে। আমরা সেগুলোই বলব, এসকল বানোয়াট কিসসা বলব না। সূত্র: আল কাউসার

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ