বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল

ব্যারিস্টার মইনুল রংপুর কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার বিকেল ৫টার দিকে সড়কপথে তাকে রংপুর নেয়া হয়। পরে তাকে রংপুর কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন ডন।

২৫ অক্টোবর তার জামিনের আবেদন করেছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েকজন আইনজীবী। ওই সময় মামলার নথি না পাওয়ায় জামিনের শুনানি হয়নি। রোববার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

জেলার আমজাদ হোসেন ডন বলেন, বিকেলে মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কারাগারে নিয়ে আসা হয়েছে। আদালতের নির্দেশে কারাগারে তাকে প্রথম শ্রেণির ডিভিশন দেয়া হয়েছে। রোববার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

ব্যারিস্টার মইনুলের আইনজীবী শফি কামাল বলেন, রোববার মইনুল হোসেনের পক্ষে আদালতে জামিনের আবেদন উপস্থাপন করব আমারা। আশা করি আদালত তাকে জামিন দেবেন।

২২ অক্টোবর মানবাধিকার কর্মী নগরীর সুরজ মিয়ার স্ত্রী মিলি মায়া বেগম রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনে বিরুদ্ধে মানহানির মামলা করেন।

ওই দিন আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করলে রাতেই ঢাকায় মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়।

একদিন এগিয়ে আলেমদের শুকরিয়া মাহফিল ৪ নভেম্বর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ