বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আবারও চাঁদাবাজির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ভোরে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করা হয়।

এর আগে তার বিরুদ্ধে মাছ চুরি, ফল চুরিসহ নানান অভিযোগে সাতটি মামলা হয়েছে।

সর্বশেষ মামলাটি করেন রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা ও মির্জানগর এলাকার ‘দ্য কটন টেক্সটাইল মিল’ এর চেয়ারম্যান কাজী মহিবুর রব।

বুধবারের মামলায় জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশিরসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েই মামলাগুলো নেয়া হয়েছে।

চুরি, চাঁদাদাবিসহ বিভিন্ন অভিযোগে এর আগে গত ১২, ১৫, ১৯, ২১, ২৩ অক্টোবর ও ২ নভেম্বর জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় ছয়টি মামলা হয়।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা শুরু হয়। গত ১২ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ