শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই প্রথম নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী। এদের মধ্যে একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব এবং অন্যজন সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর।

কংগ্রেসের সদস্য হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত এ দুই নারী ডেমোক্রেট প্রার্থী ছিলেন।

রাশিদা তালিব মিশিগান এবং ইলমান ওমর মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয়ী হন।

এর আগে ২০০৮ সালে প্রথম মুসলিম নারী হিসেবে মিশিগানের আইনসভায় নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছিলেন রাশিদা।

নির্বাচনে জয়ের পর মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে রাশিদা তালিব বলেন, প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস হয়ে থাকার বিষয়টি উদযাপনের।

আমরা ইতিহাস বদলে দিলাম। আমরা ভাবছিলাম আমাদের দ্বারা এটা সম্ভব। এ মুহূর্তটি বেশ আনন্দের।

ইলহান ওমর সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি কংগ্রেসের পাঁচ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন। স্থানীয় ফার্মার লেবার পার্টির ককেসাসে যোগ দেয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল।

শাবাস ইলহান ও রাশিদা তালিব!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ