বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী অভিমুখে বন্ধ বাস: বিকল্প পথে জনগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐক্যফ্রন্টের সমাবেশ উপলক্ষেবিভিন্ন জেলা থেকে রাজশাহী অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে সমাবেশে যোগ দিতে বিকল্প পথ বেছে নিয়েছেন লোকজন।

জানা গেছে, অনেক সাধারন জনগণ নৌকা, ট্রেন ও ছোট ছোট যানবাহন করে আসছেন সভায়। রাজশাহী ও আশপাশের জেলায় পরিবহন বন্ধ থাকায় নেতাকর্মীদের আসতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

পদ্মার পাড়, চিড়িয়াখানা, ঈদগাহ মাঠ, রেল স্টেশন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়সহ শহরের বিভিন্ন পয়েন্ট খণ্ড খণ্ড আকারে জড়ো হতে দেখা গেছে নেতাকর্মীদের। অনেকে দুই তিনদিন আগেই সমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে শহরে এসে অবস্থান করছেন।

রাজশাহী বিএনপি নেতা ও চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, রাজশাহীর মাদরাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের গণআন্দোলনের আহ্বান আসবে।

পাবনার ইশ্বরদী থানা বিএনপির সহ সভাপতি আতিয়ার রহমান জানান, আমাদের এলাকায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ট্রেন ছাড়া কোন পরিবহন চলছে না।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার জানান, গাড়ি না পেয়ে পাবনা থেকে মাইক্রোতে এসেছি। পথে পথে বিভিন্ন জায়গায় ঠেকানো হয়েছে। বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ