বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ আশরাফের জায়গায় আসছেন ছোট ভাই শাফায়েত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আগমী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। তার বদলে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে নৌকার কাণ্ডারী কে হবেন এ নিয়ে চলছে আলোচনা।

শুক্রবার (০৯ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরম বিক্রির শুরুর দিন আসনটির জন্য সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়ন ফরম কেনার পাশাপাশি তার ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলামের জন্যও ফরম কেনা হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, অসুস্থতার জন্য সৈয়দ আশরাফ যদি নির্বাচন করতে না পারেন তাহলে সে আসন থেকে সৈয়দ শাফায়েতুল ইসলাম নির্বাচন করবেন।

জানা যায়, ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সৈয়দ শাফায়েতুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। তবে এতদিন তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তবে নেতৃবৃন্দ বলছেন, সৈয়দ আশরাফের শারীরিক অবস্থা সম্পর্কে নেত্রী ভালো জানেন। তিনিই সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম  ফুসফুসের ক্যান্সার সমস্যা ছাড়াও ডিমেনশিয়া (ভুলে যাওয়া রোগ) রোগে ভুগছেন। বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।

জোটে নির্বাচনকারীদের ৩ দিনের মধ্যে জানানোর ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ