বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদির কাছে অস্ত্রবিক্রি স্থগিত করলো নরওয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের কাছে অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে নরওয়ে।

আল জাজিরার এক প্রতিবেদন বলছে, সৌদি আরবের অভ্যন্তরীণ ও ইয়েমেন পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নিয়েছে নরওয়ে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিকসেন সোয়েরেইড বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সৌদি আরবের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক কাজে ব্যবহৃত বহুমুখী সামগ্রী রফতানির নতুন কোনো লাইসেন্স দেওয়া হবে না।

তবে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কারণে এ সিদ্ধন্ত কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি।

যদিও খাশোগি হত্যা ইস্যুতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে তলবের এক সপ্তাহ পর অসলো এই সিদ্ধান্ত ঘোষণা করলো।

এর আগে গত মাসে জার্মানি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছিল। দেশটি জানিয়েছিল, খাশোগি হত্যাকাণ্ডের বিস্তারিত ব্যাখ্যা না করা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ