বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

বিএনপি বহিষ্কৃত ১০ নেতাকে ফিরিয়ে এনেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন কারণে বহিষ্কার করা ও অব্যাহতি দেওয়া বিএনপির ১০ জন নেতাকে ফিরিয়ে আনা হয়েছে। আজ সোমবার দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলে ফিরিয়ে আনা নেতারা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকী (গাজীপুর ২), সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির (নওগাঁ ৬), সাবেক হুইপ শহীদুল হক জামাল (বরিশাল), আবু ইউসুফ খলিলুর রহমান (জয়পুরহাট), সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি (যশোর ১)।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু (চাঁদপুর ২), টাঙ্গাইল জেলাধীন বাশাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আবদুল মান্নান, ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ পারভেজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমানকেও দলে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তানভীর আহমেদ সিদ্দিকী দলের চেয়ারপারসন বরাবর আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তার অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর আগে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক অন্য নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এস এ সুলতান টিটুকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ