বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

ভোট নিয়ে কথা হয়নি, খালেদা জিয়া অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপিনেত্রী খালেদা জিয়ার নামে তিন আসনের মনোনয়নপত্র কেনার কয়েকঘণ্টা পর বিএনপির শীর্ষ পাঁচ নেতা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আজ।

খালেদা জিয়ার সঙ্গে দেখা শেষে সোমবার (১২ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট নিয়ে তার সঙ্গে কথা হয়নি। তিনি ভীষণ অসুস্থ। অনেকদিন পর তার সঙ্গে দেখা হলো, সেখানে তার শারীরিক অসুস্থতা নিয়েই কথা হয়েছে।’

এ সময় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির দাবি করেন বিএনপি মহাসচিব।

এর আগে দুপুর সোয়া ২টায় বিএনপির পাঁচ নেতা কারাগারে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টায় বের হন নেতারা। ফখরুল জানান, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যে ঐক্য গড়েছে তাতে তিনি দোয়া করেছেন।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ ইসির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ