বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু

বাংলাদেশে দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাত্তরের নির্মমতা, নির্যাতন ও গণহত্যার ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বাংলাদেশে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতম গণহত্যা-নির্যাতন জাদুঘর।

৩৩ হাজার ৫৯০ বর্গফুট আয়তনে ছয়তলা বিশিষ্ট জাদুঘর নির্মাণে মোট ব্যয় হবে ২৮ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জুন মেয়াদে এটি নির্মিত হবে।

মুক্তিযুদ্ধের সকল ইতিহাস ঠাঁই পাবে এই ভবনে। যুদ্ধকালে ঘটে যাওয়া গণহত্যা-নির্যাতন, বধ্যভূমি, গণকবর ও নানামুখী নির্যাতনের দুষ্প্রাপ্য ও অমূল্য উপকরণ সংগ্রহ করা হবে এখানে। মুক্তিযুদ্ধের মর্মকথা দেশি ও বিদেশি দর্শনার্থীদের সামনে উপস্থাপন করতেই এই জাদুঘর নির্মাণ করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, ভবনে থাকবে তিন হাজার ১০০ বর্গ মিটারের ২৪০ আসন বিশিষ্ট একুয়াস্টিক কাজসহ একটি মাল্টি পারপাস হল ও একটি লাইব্রেরি আর্কাইভ। এছাড়া একটি বিশাল পাম্প হাউসসহ থাকছে ১৫ হাজার বর্গ মিটারের একটি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার।

জাদুঘরের দ্বিতীয় তলায় এক হাজার ৬৫০, তৃতীয় তলায় দুই হাজার ৩০০ ও চতুর্থ তলায় এক হাজার ৭৩০ বর্গ মিটার আয়তন বিশিষ্ট একটি করে মোট তিনটি প্রদর্শনী গ্যালারি থাকবে।

এছাড়া ৮৩০ বর্গমিটার আয়তনের একটি গ্রন্থাগার ও ডিজিটাল আর্কাইভ থাকবে। তিনটি ডিওরোমা, কিউসেক, প্রয়োজনীয় আসবাবপত্র, লাইটিং-সাউন্ড, এসি ও লিফট কেনা হবে। সেইসঙ্গে একটি ম্যুরালসহ মাইক্রোবাসও কেনা হবে।

প্রার্থী হতে খালেদা জিয়ার নানান বাধা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ