শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

খেলাফত ও জমিয়ত কি ২০ দলীয় জোট থেকে আসন পাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী
লেখক

খেলাফত মজলিস এবং জমিয়ত কি বিশ দলীয় জোট থেকে আসন পাবে?

খুব সাদামাটা উত্তর হচ্ছে আপাতত জোট থেকে আসন পাওয়ার কোন আলামত দেখা যাচ্ছে না। যে সাপের বিষ নেই সেই সাপকে কেউ গুরুত্ব দেয় না।

বিএনপি'র রাজনীতি পর্যবেক্ষণ করেন নিয়মিত এমন এক সিনিয়র সাংবাদিক বললেন, এক দুইটা এমন আসন দেবে যেখানে বিজয়ী হবার কোন সম্ভাবনা থাকবে না।

তাহলে বিএনপি কী করবে এখন?

বিএনপি, জমিয়ত ও খেলাফতকে বলবে মনোনয়ন প্রত্যাশী আমাদের দলের যারা তাদের সাক্ষাতকার আগে শেষ করি তারপর আপনাদেরটা নিয়ে আলোচনা করব। এই বলে তাদের মনোনয়ন যাদেরকে দিবে তা ফাইনাল করবে।

এরপর ইসলামী দলগুলোকে বলবে আপনাদের লোকদের বলেন, মনোনয়ন পত্র জমা দিতে তারপর দেখা যাবে। এরই মাঝে তাদের সবগুলোকে চূড়ান্ত ফাইনাল করে চিঠি দিয়ে দেবে৷ জমিয়ত ও খেলাফতকে বলবে অবশেষে সরি। পাঁচ বছর পর ইলেকশন এলে আপনাদের কথা মনে রাখব। এই হল বিএনপির প্ল্যান।

আজ পর্যন্ত জমিয়ত এবং খেলাফত নেতৃবৃন্দ এক জায়গায় বসে একটা যৌথ বিবৃতি দিতে পারলেন না, কে উনাদের মনোনয়ন দেবার ঝুঁকি নেবে?

ভাই পুরো দেড়যুগ যাবত ইসলামি এসব দল বিএনপির সাথে আছে। কিন্তু কোনোরকম মূল্যায়ন পায়নি।

নিজেদের কাছে নিজেদের মূল্যায়ন না থাকলে বাইরের কেউ মূল্যায়ন দিতে যাবে কোন দুঃখে?

সাইমুম সাদীর ফেসবুক ওয়াল থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ