মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

নামাজে বাংলায় দোয়া করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা নামাজ ভঙ্গের কারণ  হিসেবে জানি। নামাজের ভিতর কথা বলা, নামাজে দুনিয়াবি কথা বলা।

আমরা জানি যে হুজুর সা. সাহাবি রা. তাবেয়ি, তারা যে কোন সমস্যায় পড়লে নফল নামাজে দাঁড়াতেন। আল্লাহ রব্বুল আলামিন এর নিকট দোয়া করতেন।

তারা নামাজের ভিতর ফরজ নামাজ যেভাবে আদায় করি তার থেকে বাড়তি কিছু দোয়া করা যাবে কি না।  সাহাবারা আরবিতে দোয়া করলে আমরাতো বাংলাভাষায় দোয়া করতে হবে। এটার বিধান কি?

নামাজ ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয়, সবই উক্ত ইবাদতের অন্তর্ভূক্ত। সুতরাং তার মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ।

আর ইবাদত আরবি ভাষায়ই আদায় করতে হয়। অন্য ভাষায় ইবাদত আদায় হয় না। যেমন নামাজ, হজ্বের তাকবির, আজান, ইকামত ইত্যাদি।

সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। বরং দোয়া আরবি ভাষায়, বা কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। নামাজে দোয়া করতে হলে আরবি দোয়াই করা এটিই বিধান।

দলিল- আদদুররুল মুখতার-২/২৩৩-২৩৪,  ফতোয়ায়ে হিন্দিয়া,২/৩, বাহরুর রায়েক-১/৫৭৬

নফল নামাজে চাই তা তাহাজ্জুদ হোক বা অন্য নামায হোক সিজদায় গিয়ে কুরআন-সুন্নাহে বর্ণিত দোয়া করা যাবে। বা কুরআনে বা হাদিসে আছে এমন দুআর সমার্থক শব্দের দুআ করা যাবে। বা আখেরাতের জন্য দুআ করা যাবে। কিন্তু দুনিয়াবী দুআ করা যাবে না। আরবি ছাড়া অন্য ভাষায়ও দুআ করা যাবে না।

দুনিয়াবী দোয়া করলে বা আরবি ছাড়া অন্য ভাষায় দুআ করলে নামায ভেঙ্গে যাবে।  দুনিয়াবী দোয়া-যেমন হে আল্লাহ! আমাকে এক লাখ টাকা দান করেন। আখেরাতের জন্য দোয়া যেমন-হে আল্লাহ আমাকে জান্নাত দান করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ