বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩০ নভেম্বর মুন্সিগঞ্জ দারুস সালাম মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী

আলমপুর, ঘণশ্যামপুর, হাঁসাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ দারুস সালাম কওমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ২৮ তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ৩০ নভেম্বর রোজ শুক্রবার অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করবেন জমিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা আহমাদ ঈসা।

মাহফিলে আলোচনা করবেন হযরত মাওলানা নিয়ামাতুল্লাহ আল ফরিদী।
শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়াতুস সুন্নাহ মাদরাসা, শিবচর, মাদারিপুর।

বয়ান করবেন হযরত মাওলানা মুফতি জুনায়েদ হাবীব, খতিব, বাইতুল আকসা জামে মসজিদ, সাভার, ঢাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মুহাম্মদ সোলাইমান খান বিশিষ্ট দানবীর ও চেয়ারম্যান হাঁসাড়া ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আব্দুল জব্বার খান, জনাব নূরুল ইসলাম (নুরুন্নবী) জনাব ইমদাদুল হক (রনি) জনাব আবুল হোসেন মোড়ল জনাব হাজী শাহাবুদ্দীন মৃধা

এ ছাড়াও আরো স্থানীয় ওলামায়ে কেরামগন ও বয়ান করবেন। আয়োজক কমিটির সদস্য দারুস সালাম মাদরাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমান উক্ত মাহফিলে অংশ নিতে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ