বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮


শতাধিক সাবেক সেনা কর্মকর্তা আ.লীগে যোগ দিচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত শতাধিক সেনা কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গণভবনে যাবেন সেসব অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাগণ।

গণভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সেনা কর্মকর্তারা আওয়ামী লীগে যোগদান করবেন।

কোন কোন সেনা কর্মকর্তা আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন এখনো তাদের নাম জানা যায়নি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাসাক্ষাতের পরই তাদের নাম জানা যাবে বলে উল্লেখ করা হয় সূত্রে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ