শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব সংসদে মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের ইন্তেকাল স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার: প্রতিমন্ত্রী সংসদের কেউ ঋণ খেলাপি নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. কামালের প্রার্থী না হওয়ার কারণ সময়মত জানা যাবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের জাতীয় নির্বাচনে প্রার্থী না হওয়ার কারণ সময়মত প্রকাশ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে তিনি বলেন, ‘কামালের প্রার্থী না হওয়ার কারণ জানি না। তবে কারণটা সময়মত নিশ্চয়ই প্রকাশ হবে। ঐক্যফ্রন্ট নির্বাচনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী এটাও কিন্তু আজও জানা যায়নি।’

আজ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে ১৫৪ জন সাবেক সেনা কর্মকর্তার আওয়ামী লীগে যোগদানের বিষয়ে তিনি বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তাদের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি পজিটিভলি দেখছি। তারা তো মনোনয়ন চাননি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ