শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব সংসদে মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের ইন্তেকাল স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার: প্রতিমন্ত্রী

‘৩০০ আসনেই মনোনয়ন দাখিল করেছে ইসলামী আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেছে।

দলটি আজ এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী আন্দোলনের নির্বাচনী এলাকার স্ব স্ব প্রার্থীগণ আজ মনোনয়ন জমাদানের শেষ দিন তাদের মনোনয়ন দাখিল সম্পন্ন করেছেন।

দলটি আরও জানায়, ইসলামী আন্দোলনই একমাত্র দল যারা ৩০০ আসনে তাদের দলীয় প্রতীকে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস, কালো টাকা ও পেশীশক্তি নির্ভর রাজনীতি নিষিদ্ধ করে এসব অপশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের এমপি-মন্ত্রী প্রার্থীরা নিজ নিজ এলাকায় এখনো জোর প্রচারণা চালাচ্ছে, শোডাউন ও মতবিনিময় সভা করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টির দায়িত্ব ইসির। কিন্তু ইসির আচরণই প্রশ্নবিদ্য।

তিনি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটবে, ইনশাআল্লাহ। স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করছে তাদের ওপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

খেলাফত মজলিসের ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ