শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব সংসদে মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের ইন্তেকাল

৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ সংসদ নির্বাচনে দল ও জোটের একাধিক প্রার্থীর ক্ষেত্রে একজনকে চূড়ান্ত মনোনয়নের তথ্য ৯ ডিসেম্বরের মধ্যে জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত চিঠি দিয়ে দল ও জোটের একাধিক প্রার্থীর ক্ষেত্রে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিতে বলেছে। অন্যথায় কোনো এক দল অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না।

ইসি সচিবালয়ের উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা অনুযায়ী, জোটের প্রার্থী বা দলের একাধিক প্রার্থী হলে তা একক করে ৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে জানাতে হবে।’

ইতোমধ্যে ৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে তিন হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বাছাই করে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

তিনি আরো বলেন, ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় রয়েছে। ওইদিন যেসব দল বা জোট একাধিক প্রার্থী দিয়েছে, তাদের একজন প্রার্থীর নাম জানাতে হবে। অন্যগুলো বাতিল হয়ে যাবে। আর কোন প্রার্থীর নাম না জানালে জোটের বৈধ প্রার্থীরা সকলেই যার যার প্রতীকে ভোট করবেন। এক্ষেত্রে কোন দলের একাধিক প্রার্থী থেকে গেলে সংশ্লিষ্ট আসনে ওই দলে সবার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ